রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২১:৪৯

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরত্নগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল (৭৫) ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। রবিবার সকালে শরত্নগর আমবাগানে মরহুমের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শরত্নগর কেন্দ্রীয় গোরস্তানে তাকে দাফন করা হয়। শনিবার দিবাগত রাত ১টার দিকে নিজ বাসভবনে হূদেরাগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।