রাকিবুল হাসান
কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুুস সালামের একমাত্র পুত্র রাকিবুল হাসান (২৮) ক্যানসারে আক্রান্ত হয়ে শনিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পিতা, মাতা, বোন ও স্ত্রী রেখে যান। রবিবার সকাল ৯টায় কিশোরগঞ্জ শহরের হাসমত উদ্দিন হাইস্কুল মাঠে জানাজা শেষে মরহুমের লাশ কিশোরগঞ্জ মারিয়া বাগেজান্নাত কবরস্থানে দাফন করা হয়েছে।
