হালদা থেকে আবারও মরা ডলফিন উদ্ধার

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২২:০৯

চট্টগ্রাম অফিস

দেশের একমাত্র প্রাকৃতিক মত্স্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে গতকাল রোববার আরেকটি মরা ডলফিল উদ্ধার করা হয়েছে। হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। এ পর্যন্ত গত চার বছরে কেবল হালদা থেকেই ৩২টি মরা ডলফিন উদ্ধার করা হয়েছে। হালদা গবেষকেরা মনে করেন, অবৈধ মাছ শিকারিদের জালের কারণে ডলফিনের মৃত্যু বেড়েছে। এ অবস্থা চলতে থাকলে একসময় হালদা ডলফিনশূন্য হয়ে পড়বে। হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া বলেন, ‘রোববার আন্তর্জাতিক ডলফিন দিবস উদ্যাপন করতে গিয়েছিলাম। সকাল ১০টার দিকে খবর  পেলাম একটি ডলফিন মারা গেছে। মৃত ডলফিনের শরীরে বড় বড় ক্ষতচিহ্ন রয়েছে এবং পচে গেছে।