স্পোর্টস রিপোর্টার
ব্যাটিং ভালো না হলেও বোলিং দিয়ে সেটা পুষিয়ে দেন। শুধু তাই হ্যাটট্রিক করে তাক লাগিয়ে দেন মোহাম্মদ আশরাফুল। যার ফলে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে প্রথম ইনিংসে ১৪৬ রান করলেও প্রথম দিন শেষে স্বাগতিক চট্টগ্রামকে ৮৭ রানে অলআউট করে ৫৯ রানের লিড নেয় বরিশাল। আশরাফুল ছাড়াও পাঁচ উইকেট নেন স্পিনার মনির হোসেন।
এদিকে কক্সবাজারে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নিয়েছেন শরিফুল্লাহও। তাই তানজিদ-শান্তর ফিফটির পরও ঢাকা মেট্রো ২৫২ রানে অলআউট করে রাজশাহীকে। দিন শেষে ২৪৯ রান পিছিয়ে থেকে মাঠ ছাড়ে তারা। সিলেটে রংপুরের বিপক্ষে সাইফ (১০২*) ও মজিদের (১১০) সেঞ্চুরিতে ঢাকার সংগ্রহ ২৯৩ রান। অন্য মাঠে খুলনা ১৯৬ রানে অলআউট হয় সিলেটের বিপক্ষে। তবে দিন শেষে ৩০ রানে তিন উইকেট নিয়ে স্বস্তি পায় তারা।
