রাস্তা সংস্কারের আবেদন

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২২:১৬

হবিগঞ্জ জেলার সদর উপজেলাধীন লোকড়া ইউনিয়নের উত্তর বামকান্দি (৫ নম্বর ওয়ার্ড) গ্রামের পশ্চিম হাটির রাস্তা ৬০-৭০ পরিবারের যাতায়াতের একমাত্র অবলম্বন। কিন্তু অল্প বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে যায়। নেই পানি নিষ্কাশনের জন্য উপযুক্ত ব্যবস্থা। ফলে চলাচলের অযোগ্য হয়ে যায়; দুর্ভোগ পোহাতে হয় শিশু থেকে বয়স্ক সব শ্রেণির মানুষকে। বিশেষ করে অসুস্থদের। রাস্তা সংস্কারের জন্য কাউকে এগিয়ে আসতে দেখা যায় না; এমনকি জনপ্রতিনিধিকেও। পরিশেষে, জনদুর্ভোগ ঘোচাতে রাস্তাটি দ্রুত পাকা করা এবং পানি নিষ্কাশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

রাতিক হাসান রাজীব

হবিগঞ্জ