সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার। গতকাল রবিবার মার্কিন রাষ্ট্রদূত এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার আমার আবারও জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার সৌভাগ্য হয়েছে। সৈয়দ মাইনুল হোসেনের স্থাপত্য নকশায় সুউচ্চ স্মৃতিস্তম্ভ ও শান্ত প্রাকৃতিক পরিবেশে শায়িত থাকা স্বাধীনতার বীর নায়কদের স্মৃতিসৌধ সেই সব নারী ও পুরুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যাদের আত্মত্যাগে সব বাংলাদেশি একটি নতুন দেশ পেয়েছে, যা এখন ৫০ বছর বয়সি।
