বিশিষ্ট অভিনেতা মাহমুদ সাজ্জাদের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০১:০৯

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব; মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের বড় ভাই মাহমুদ সাজ্জাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

পরিবেশমন্ত্রী গতকাল এক শোকবার্তায় বলেন, দেশের বিশিষ্ট এক সাংস্কৃতিক পরিবারের জ্যেষ্ঠ সদস্য মাহমুদ সাজ্জাদ মঞ্চ ও টিভি নাটক এবং চলচ্চিত্রে অনবদ্য অভিনয় ও সার্বিক অবদানের জন্য দেশবাসীর হূদয়ে স্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যু সাংস্কৃতিক অঙ্গন বিশেষ করে নাট্যজগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

পরিবেশমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। —প্রেস বিজ্ঞপ্তি