ইত্তেফাক রিপোর্ট
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সরকার ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। ২০০৯ সালে দেশের বিদ্যুত্ উত্পাদন ক্ষমতা ছিল ৩,৫০০ মেগাওয়াট। সরকারের যুগোপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের ফলে বর্তমানে উত্পাদন সক্ষমতা ২০ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। গত মঙ্গলবার স্পিকারের সঙ্গে তার কার্যালয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলাম সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় ২০১৭-১৮ সালের এনার্জি রেগুলেটরি কমিশনের বার্ষিক প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় স্পিকার একথা বলেন। সাক্ষাত্কালে এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য রহমান মুর্শেদ, মাহমুদউল হক ভুঁইয়া, আবদুল আজিজ খান, মিজানুর রহমান ও কমিশনের সচিব রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
