মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৭

মুহাঃ আসফ-উদ-দৌলা রেজার

আজ ১৪ ফেব্রুয়ারি প্রখ্যাত সাংবাদিক ‘দৈনিক ইত্তেফাকে’র বার্তা ও কার্যনির্বাহী সম্পাদক মুহাঃ আসফ-উদ-দৌলা রেজার ৩৬তম মৃত্যুবার্ষিকী। ইলেক্ট্রনিক মিডিয়ায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ষাটের দশকের গোড়াতে তদানীন্তন পাকিস্তানে তাঁকে ‘ন্যাশনাল ব্রডকাস্টার’ ঘোষণা করা হয়। তদানীন্তন পূর্ব পাকিস্তানে স্বাধিকার আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামের সৈনিক ও সাংবাদিক মুহাঃ আসফ-উদ-দৌলা রেজা। বাংলাদেশ টেলিভিশন তাঁর স্মরণে আজ বিকালে বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার করবে। বাংলাদেশ বেতার আজ মরহুমের জীবন ও কর্মকাণ্ডের ওপর বিশেষ কার্যক্রম প্রচার করবে। মরহুমের পরিবারের তরফ থেকে আজ বনশ্রী, রামপুরায় দোয়া মাহফিল হবে। শেরপুর, বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে সন্ধ্যায় আলোচনা সভা হবে। মরহুমের সমাধিস্থল পারিবারিক কবরস্থান সংলগ্ন ধনকুণ্ডি ‘মানিক-মঞ্জিল’ জামে মসজিদে বাদ আছর মিলাদ মাহফিল হবে।