কম বাজেটে আল্ট্রা নাইট ক্যামেরার ফোন নিয়ে এলো ইনফিনিক্স

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৯:৪১

স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্যামেরাপ্রেমী ব্যবহারকারীদের চাহিদার শীর্ষে রাতে ভালো ছবি তোলার ফিচার। আর সেই বিষয়টিকেই মাথায় রেখেই কম বাজেটের স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা নাইট ক্যামেরা নিয়ে এলো চীনা স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স।

১৬ হাজার টাকার কম বাজেটে ‘হট ১১এস’ মডেলের এই হ্যান্ডসেটটিতে মিডিয়াটেক হেলিও জি৮৮ ডুয়েল-চিপ গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে। মূলত মিডিয়াটেক হেলিও জি৮৮’কে বিবেচনা করা হয় উচ্চ-পারফরম্যান্সের একটি চিপসেট হিসেবে এবং এটির মাধ্যমে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা পেতে পারেন গেমিং ভক্তরা। এই স্মার্টফোনের শক্তিশালী হেলিও জি৮৮ ডুয়েল-চিপ প্রসেসর দুটি আর্ম কর্টেক্স-এ৭৫ সিপিইউ এর মাধ্যমে মোবাইলের সক্ষমতা বৃদ্ধি করে সর্বোচ্চ ২ গিগাহার্জ পর্যন্ত এবং দ্রুত অ্যাপ লোডিং ও ক্যামেরায় ছবি তোলার ক্ষেত্রে এটিকে আরো ‘রেসপন্সিভ’ অর্থাৎ দ্রুত কর্মক্ষম করে তোলে। 

এছাড়াও ডিভাইসটিতে ‘হট ১১এস’ এ আরো রয়েছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল এআই নাইটস্কেপ ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে এফ ১.৬ ওয়াইড-অ্যাপারচার সমৃদ্ধ ৫০ মেগাপিক্সেল ট্রিপল লেন্স সক্ষমতায় ছবি তোলার ব্যবস্থা। এর ফলে ব্যবহারকারীরা কম আলোতেও দিন অথবা রাতে যে কোনো সময়ে অসাধারণ সব ছবি ক্যামেরায় বন্দি করতে পারছেন। ইনফিনিক্স ক্রেতারা জানিয়েছেন এমন ‘ব্র্যান্ড নিউ ফিচার’ এই বাজেটে পাওয়াটা এক কথায় অকল্পনীয়!


গত সপ্তাহে ইনফিনিক্স তাদের একেবারেই নতুন ডিভাইস ‘হট ১১এস' বাজারে আনার কথা ঘোষণা করে এবং এই মোবাইলকে ব্র্যান্ডটির বড় ধরনের সাফল্য মনে করা হচ্ছে। পরবর্তীতে স্মার্টফোনটি বাজারে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়। ইনফিনিক্সের ‘হট ১১এস'  হচ্ছে প্রথম সারির স্মার্টফোনগুলোর একটি যেটিতে মিডিয়াটেক হেলিও জি৮৮ ডুয়েল-চিপ গেমিং প্রসেসর, ৯০ হার্টজ রিফ্রেশ রেট সম্বলিত ৬.৭৮” এফএইচডি+ ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা নাইট ক্যামেরা সংযুক্ত রয়েছে। ভারসাম্যপূর্ণ ও সর্বাধুনিক প্রযুক্তির এসব ফিচার সাথে নিয়েই হট সিরিজ স্লোগান তুলছে ‘গেম অন’।

ইনফিনিক্স হট ১১এস এ আরো রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট সম্বলিত ৬.৭৮” এফএইচডি+ আলট্রা স্মুথ ডিসপ্লে। স্মার্টফোনটিতে এমন দামে ৯০ হার্জ রিফ্রেশ রেট প্রাপ্তিও তাদের অবাক করছে। টেকপ্রেমীদের কাছে ৯০ হার্জ আলট্রা স্মুথ ডিসপ্লে ব্যবহারের অভিজ্ঞতা নিশ্চিতভাবে বিশেষ কিছু। কারণ বৃহৎ আকারের ডিসপ্লের স্পর্শে কমনীয় অনুভূতি পাওয়া যায় ও পাশাপাশি কোনো ‘ল্যাগিং’ অর্থাৎ ‘ত্রুটি’ অথবা ফ্রেম ড্রপ পরিলক্ষিত হয় না। এছাড়াও ডিভাইসটিতে আছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি, যেটির সাহায্যে একনাগাড়ে ১৩ ঘণ্টা গেম খেলা যাবে এবং এটি একইসঙ্গে ৬০ দিন ‘স্ট্যান্ডবাই টাইম’ অর্থাৎ টানা চলতে পারবে। ব্যাটারির ‘পাওয়ার ম্যারাথন টেকনোলজি’র কারণে মাত্র ৫ শতাংশ চার্জেও মোবাইলটিতে কথা বলা যাবে অতিরিক্ত দুই ঘণ্টা। এ 

অত্যাধুনিক এই ডিভাইসটির ৪ জিবি র‍্যাম এবং ৬ জিবি র‍্যামের দুটি ভার্সন আছে এবং উভয় ভার্সনেই রয়েছে ১২৮ জিবি রম। গ্রাহকরা ‘গ্রিন ওয়েভ’ এবং ‘পোলার ব্ল্যাক’ এই দুটি রঙে পেতে পারবেন তাদের পছন্দের স্মার্টফোনটি। স্মার্টফোনটির ৪ জিবি র‍্যামের ভার্সনটির দাম ১৪ হাজার ৯৯০ টাকা ও ৬ জিবি র‍্যাম ভার্সনটির দাম নির্ধারিত হয়েছে ১৫ হাজার ৯৯০ টাকা।

ইত্তেফাক/আরকে