হিমন এডওয়ার্ড গমেজ
সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ
গড়
১. গড় কাকে বলে?
উত্তর:কতগুলো রাশির যোগফলকে তাদের রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে ঐ রাশিগুলোর গড় বলা হয়।
২. গড় x রাশিগুলোর সংখ্যা = কত?
উত্তর :রাশিগুলোর যোগফল।
৩. গড় থেকে কীভাবে রাশিগুলোর যোগফল পাওয়া যায়?
উত্তর:নিচের সূত্র থেকে রাশিগুলোর যোগফল পাওয়া যায়।
রাশিগুলোর যোগফল=গড়x রাশিগুলোর সংখ্যা।
৪. গড় হতে রাশিগুলোর সংখ্যা নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর:রাশির সংখ্যা = রাশিগুলোর যোগফল x গড়।
৫. ৮টি রাশির যোগফল ৯৬, রাশিগুলোর গড় কত?
উত্তর:১২।
৬. জুলাই মাসে দৈনিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৫৫ সে.মি. হলে, মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
উত্তর:১৭০৫ সে.মি.।
৭. ১৪, ১৬, ২০, ২২ ও ২৩ এর গড় কত হবে?
উত্তর:১৯।
৮. ১২টি সংখ্যার যোগফল ২০৪। সংখ্যাগুলোর গড় কত?
উত্তর:১৭।
৯. ১৪টি রাশির গড় ২৫। এদের যোগফল কত?
উত্তর:৩৫০।
১০. কতগুলো রাশির যোগফল ৬৬৫। এদের গড় ১৯ হলে রাশির সংখ্যা কত?
উত্তর:৩৫।
১১. এক দম্পতি ও তাদের তিন কন্যার বয়সের গড় ১৯ বছর হলে তাদের বয়সের সমষ্টি কত?
উত্তর:৯৫ বছর।
১২. রাসেল জামাল অপেক্ষা ১০ বছরের বড়। জামালের বয়স ৮ বছর। দুজনের গড় বয়স কত?
উত্তর:১৩ বছর।
১৩. এক ডজন কলমের দাম ৬০ টাকা হলে কলমের গড় মূল্য কত?
উত্তর:৫ টাকা।
১৪. ১২ জোড়া পেনসিলের দাম ১৯২ টাকা হলে, পেনসিলের গড় মূল্য কত?
উত্তর:৮ টাকা।
১৫. একটি পাত্রে জীবিত মাছের গড় মূল্য ৫০ টাকা। ঐ পাত্রের ১২টি বাদে বাকি মাছ মরে গেল। জীবিত মাছের মোট মূল্য কত?
উত্তর:৬০০ টাকা।
