এই সময়ের ছড়া
জাকির হোসেন কামাল
রাম বলেছে শামের কথা
শাম বলেছে যদুর,
যদুর কথা—দোষ যা ছিল
সবটা ছিল মধুর।
সবাই বলে অন্যে দোষী
কেউ মানে না হার,
কে ধরেছে মাছটা তবে
দোষটা দেব কার?
বাক্যলালও সাক্ষ্য দিল
সাক্ষ্য দিল ভোলা,
কেউ দেখেনি ধরতে, কারণ
জলটা ছিল ঘোলা।
বুঝল মানুষ ঘোলা জলে
ধরতে মজা মাছও,
চতুর যারা, বলল সবাই
এমনি করেই বাঁচো।
