তুরস্কের রাজধানী আঙ্কারায় যুব ইউনিয়নের সদস্যরা গতকাল মার্কিন দূতাবাসের সামনে ১০টি পশ্চিমা মিত্র দেশের রাষ্ট্রদূতদের বহিষ্কারের সমর্থনে জড়ো হন। দুই দিন আগে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তাদের বহিষ্কারের নির্দেশ দেন। পশ্চিমা মিত্রদের সঙ্গে এরদোয়ানের ১৯ বছরের শাসন আমলের মধ্যে বর্তমান সময়টি সবচেয়ে সংকটময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে