ইলিশ গবেষণা কেন্দ্র

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২১:৩৭

বাংলাদেশে ইলিশের ‘আলাদা’ কোনো গবেষণা কেন্দ্র নাই। অথচ ইলিশ ভাবনা সর্বত্র ঘরে বাইরে সীমান্ত পেরিয়ে। বিজ্ঞানীদের মতে, স্বাদ হারিয়েছে আগেই; এখন জাত হারিয়েছে ইলিশ! কেননা প্রজননের জন্য স্বাদু জলে প্রবেশ করে পথ হারিয়ে ইলিশ এখন স্বাদু পানি, আধা-লোনা এবং লোনা পানি এই তিন জাতের ইলিশে পরিণত হয়েছে। আবার একবার প্রজননে অংশ নিয়ে পুরুষ ইলিশ লিঙ্গ বদলিয়ে স্ত্রী ইলিশে পরিণত হওয়ায় ধরা পড়া সব ইলিশেই ডিম পাওয়া যাচ্ছে। অন্য পক্ষের মতে, পুরুষ ইলিশ লিঙ্গ বদলিয়ে স্ত্রীতে পরিণত হওয়ার কোনো কৌলিতাত্ত্বিক ব্যাখ্যা প্রকাশিত হয়নি। আবার অনেকের মতে, পদ্মায় ইলিশ থাকলে পুকুরে বা চাষে কেন নাই। কিন্তু এইসব বিষয়ে গবেষণার প্রয়োজন থাকলেও ইলিশের ‘আলাদা’ গবেষণা কেন্দ্র নেই বলেই সে ব্যাপারে উদ্যোগ নেই। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

মোহাম্মদ আতিকুজ্জামান, যশোর