জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট সদর উপজেলার দোগাছি গুচ্ছগ্রাম মোড় হতে সোমবার সকালে ব্যাটারিচালিত এক অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শফিকুল ইসলাম নামের ঐ অটো চালক জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের খাসপাহানন্দা গ্রামের মো. নিলু (নিলয়) মিয়ার ছেলে। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
