ভাঙ্গুড়ায় গাঁজাসহ আটক তিন

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২১:৪২

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা

ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় মাদারবাড়িয়া গ্রাম থেকে র্যাব তিন জনকে আটক করেছে। সোমবার সকালে তাদের আটক করা হয়। এ সময় তিন কেজি গাঁজা জব্দ করা হয়। এরা হলো উপজেলার মাদারবাড়িয়া গ্রামের ফরিদুল ইসলাম ও আব্দুল আজিজ। অপর ব্যক্তির নাম মোয়াজ্জেম হোসেন। তিনি তাড়াশ উপজেলার শাকুয়া দিঘী গ্রামের বাসিন্দা। পরে তাদের ভাঙ্গুড়া থানায় হস্তান্তর করে র্যাব। ভাঙ্গুড়া থানার ওসি মু. ফয়সাল বিন আহসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।