আবশ্যক

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২১:৪৩

আবশ্যক:উপজেলা সদরে অবস্থিত কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, বোয়ালমারী, ফরিদপুরের জন্য সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক স্নাতক (পাস) কোর্সে ৩য় পদে (সৃষ্টপদ) ইংরেজী, বাংলা, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস ও সমাজকর্ম বিষয়ে ১ জন করে প্রভাষক আবশ্যক। প্রার্থীকে অবশ্যই নিবন্ধনধারী হতে হবে। ২ কপি ছবি, সকল সনদের সত্যায়িত ফটোকপি ও ৫০০/= টাকার (অফেরতযোগ্য) পোস্টাল অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন পৌঁছাতে হবে।               সিকে-১১৪৪

আবশ্যক : জনবলকাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী সরকারি বিধিমোতাবেক সমবায় আদর্শ বিদ্যানিকেতন, উপজেলা: পলাশ, জেলা:নরসিংদী এর জন্য শূন্যপদে একজন কম্পিউটার ল্যাব অপারেটর, একজন পরিচ্ছন্নতাকর্মী ও একজন আয়া আবশ্যক। আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ২ কপি ছবি, মোবাইল নম্বর ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবরে আবেদন করতে হবে।                 সিএম-৬১২

আবশ্যক:সরকারি বিধি মোতাবেক পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া পৌরসভাধীন মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর+ উপজেলা: ভাণ্ডারিয়া এর জন্য নব সৃষ্ট শূন্য পদে একজন (১) কম্পিউটার ল্যাব অপারেটর এবং একজন (১) নৈশপ্রহরী আবশ্যক। আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজপত্র ও ৫০০/= (পাঁচ শত) টাকার পে-অর্ডার (অফেরতযোগ্য) সোনালী ব্যাংক ভাণ্ডারিয়া শাখার অনুকূলে, বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বরাবরে আবেদন করুন। —প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)।                সিকে-১১৪১