আঃ বারেক ঢালী
গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ বারেক ঢালীর ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ ফেব্রুয়ারি। তিনি গলাচিপা পৌরসভার প্রশাসক, ১৫ বছর গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জিয়ারত, গলাচিপা কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন হাফেজিয়া মাদ্রাসায় ও গলাচিপা শহরের বাসভবনে দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
