নন্দীগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৮:৫২

বগুড়ার নন্দীগ্রামে শিল্পী রাণী (৩৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বুড়ইল ইউনিয়নের পেং দাসপাড়া গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। শিল্পী রাণী পেং দাসপাড়া গ্রামের সুকমল চন্দ্রের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে গৃহবধূ শিল্পী রাণী সাংসারিক কাজকর্ম শেষ করে সকালে ঘরে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে। 

ইত্তেফাক/এমএএম