গত ৩১ জানুয়ারি ইত্তেফাকে ‘নারায়ণগঞ্জ-নরসিংদী ইরিগেশন প্রকল্পে পানির অভাবে রূপগঞ্জে ৭০০ হেক্টর জমি অনাবাদি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আঃ আউয়াল মিয়া। তিনি ওই প্রতিবেদনে ইরিগেশন প্রকল্পে পানির অভাবে রূপগঞ্জে ৭০০ হেক্টর জমি অনাবাদি রয়েছে এবং প্রকল্পের কাজে বরাদ্দকৃত ১০ লাখ টাকা ঠিকাদার ও পাউবোর কর্মকর্তাদের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়েছে বলে যে তথ্য দেওয়া হয়েছে তা সঠিক নয় বলে প্রতিবাদপত্রে উল্লেখ করেন।
