কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রায় ২০ মাস পর আজ বুধবার আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলো। এছাড়াও সশরীরে ক্লাস শুরু হবে আগামী ২ নভেম্বর থেকে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ৮১তম সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের।
তিনি বলেন, সিন্ডিকেট সভায় আগামী ২ নভেম্বর হতে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আর হলগুলো ২৭ অক্টোবর হতে খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
