বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মত্স্যজীবী দলের বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবকে আহ্বায়ক ও আব্দুর রহিমকে সদস্য সচিব করা হয়েছে। ২৩ জন যুগ্ম আহ্বায়কসহ ১২৯ জন সদস্য নিয়ে সর্বমোট ১৫৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সর্বশেষ ২০১১ সালের ২ ডিসেম্বর এই দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। আট বছর পর হলো আহ্বায়ক কমিটি।
গতকাল বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয়তাবাদী মত্স্যজীবী দলের ২৩ যুগ্ম আহ্বায়ক হলেন নাদিম চৌধুরী, অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, মো. আজম প্রামাণিক, মো. ফারুক পাটওয়ারী, হাবিবুল হক হাবীব, সুলতান মাহমুদ সিদ্দিকী উল্লাস, জাহাঙ্গীর আলম সনি, সাইফুল ইসলাম রাশেদ, মো. লোকমান হোসেন হাওলাদার, কাজী মামুন-উল-হুদা, মো. শাহ আলম, তরিকুল ইসলাম মধু, গোলাম কিবরিয়া, রুস্তম মল্লিক, এম নাজিম উদ্দিন নাজিম, ফরিদ আহমেদ মানিক, কবির উদ্দিন, এ কে এম ওয়াদুদ, সাইদুল ইসলাম টুলু, কাজী কামাল উদ্দিন বাঁধন মিয়া, এম এ হান্নান ও জহিরুল ইসলাম বাশার প্রমুখ।
