আগামী ১৫-১৮ ফেব্রুয়ারি টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এ বছর দুই দফায় ১৬ এবং ১৮ ফেব্রুয়ারি মোনাজাত অনুষ্ঠিত হবে। অন্যান্য বছরের ন্যায় আসন্ন বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে সুষ্ঠুভাবে ট্রেন চলাচল, বিশেষ ট্রেন পরিচালনা, বিভিন্ন ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন ও ইজতেমায় আগত মুসল্লিদের সেবা প্রদানের জন্য বাংলাদেশ রেলওয়ে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আখেরি মোনাজাতের আগে ও আখেরি মোনাজাতের দিন (১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি) ঢাকা -টঙ্গী-ঢাকা : জুম্মা স্পেশাল (১৫ ফেব্রুয়ারি)। ১৬ ফেব্রুয়ারি প্রথম দফা মোনাজাতে, মোনাজাত স্পেশাল ১,২,৩,৪ নামে ৪টি স্পেশাল ট্রেন ঢাকা-টঙ্গীর মধ্যে চালানো হবে। এ ছাড়া লাকসাম-টঙ্গী ও জামালপুর-টঙ্গী : ২টি (শুধু ১৭ ফেব্রুয়ারি)। ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় আখেরি মোনাজাতের দিন। ঢাকা-টঙ্গী-৮টি। টঙ্গী-ঢাকা-৮টি। টঙ্গী-লাকসাম-১টি। টঙ্গী-আখাউড়া-১টি। টঙ্গী-ময়মনসিংহ-৪টি। টঙ্গী-ময়মনসিংহ-৪টি। টঙ্গী-টাঙ্গাইল-২টি ট্রেন চলাচল করবে। ১৮ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের পূর্ব পর্যন্ত ঢাকা অভিমুখী সকল আন্তঃনগর, মেইল এক্সপ্রেস ও লোকাল ট্রেন টঙ্গী স্টেশনে ২ (দুই) মিনিট করে থামবে। ১৮ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের দিন সকল আন্তঃনগর ট্রেন ও মেইল এক্সপ্রেস ট্রেনসমূহ (আপ ও ডাউন) টঙ্গী স্টেশন ২ মিনিট করে থামবে। তবে ইজতেমা উপলক্ষে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সকল ডেমু ট্রেন চলাচল বন্ধ থাকবে। বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণ, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে টঙ্গী, বিমানবন্দর, তেজগাঁও ও কমলাপুর রেলওয়ে স্টেশনে জিআরপি, আরএনবি অফিসারসহ প্রয়োজনীয়সংখ্যক ফোর্স মোতায়েন থাকবে।
