নিজ বাসভবনে পাঠানো হলো সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০৩:২১

সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে তার নিজ বাড়িতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খার্তুমে অবস্থিত হামদককের নিজ বাড়িতে পাঠানোর বিষয়টি সেনাবাহিনী কর্তৃক নিশ্চিত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, নিজ বাড়িতে ফেরত পাথানোর আগে নিরাপত্তার স্বার্থে জেনারেলের ব্যক্তিগত বাসভবনে রাখা হয়েছে বলে জানিয়েছেন জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহান। মঙ্গলবার সুদানের রাজধানী খার্তুমে চলমান অভ্যুত্থান বিরোধী প্রতিবাদ-বিক্ষোভের ২য় দিনে এক সংবাদ সম্মেলনে এসব বলেন সুদানে সামরিক অভ্যুত্থানের এই নেতা।

 নিজ বাসভবনে পাঠানো হলো সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে

প্রথমবারের মত সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, গৃহযুদ্ধ এড়াতেই আমরা সরকার ভেঙ্গে দিয়েছি। কারণ, বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দলগুলো জনগণকে সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কে দিচ্ছিল। যা  দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যেত।
কয়েক ঘণ্টার মধ্যে সমগ্র সুদানজুড়ে আবারো ইন্টারনেট ও মোবাইল পরিষেবা চালু করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানান জেনারেল বুরহান। 

এদিকে সুদানের ক্ষমতা দখল করে নেয়ায় দেশটির সামরিক বাহিনীর প্রতি ‘কঠোর নিন্দা’ জানিয়েছে যুক্তরাষ্ট্র। বেসামরিক সরকারের কাছে দ্রুত ক্ষমতা ফিরিয়ে দেয়ার এবং আটক প্রধানমন্ত্রীকে মুক্তিদানের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

International community voices concern after coup in Sudan | | AW

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘যুক্তরাষ্ট্র সুদানের সামরিক বাহিনীর এমন পদক্ষেপের কঠোর নিন্দা জানাচ্ছে।’‘আমরা বেসামরিক নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোর ইতি ঘটানোকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।’

 ইত্তেফাক/আরকে