আমি তো আসলে, সামনে পেছনে কোথাও যাচ্ছি না। বসে থাকছি না গতি নেই, আবার গতি আছে জীবিত, অথচ মৃতবত্ কিছু শুনছি না। না না, কিছু না কোনো শব্দ নেই, কোলাহল নেই হলাহল এখানেই যে, কিছু বলছি না অন্ধ হয়ে গেছি, কিছু দেখছি না। [কুমিল্লা]