তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় ভোট ২৪ মার্চ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৭

তৃতীয় ধাপের ১২৭ উপজেলার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ৭ মার্চ। ভোট অনুষ্ঠিত হবে ২৪ মার্চ। এই ধাপে ২৫ জেলায় ভোট অনুষ্ঠিত হবে।
 
আজ বৃহস্পতিবার বিকালে প্রজ্ঞাপনের মাধ্যমের এই তফসিল ঘোষণার কথা জানিয়েছে ইসি।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি প্রথমধাপে ৮৬ উপজেলার তফসিল ঘোষণা করা হয়। ভোট হবে ১০ মার্চ। গত ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় তফসিল ঘোষণা করা হয়। ভোট হবে ১৮ মার্চ। যদিও দ্বিতীয় ধাপ থেকে গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলার ভোট পিছিয়ে তৃতীয় ধাপে আনা হয়েছে।

আরও পড়ুন: বিশ্ব ইজতেমায় সাদা পোশাকেও থাকবে র‍্যাব: বেনজীর আহমেদ

ইত্তেফাক/কেকে