রঙ্গরস

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১৯:৪৮

নিজের দেওয়া পার্টিতে অতিথিদের একটার পর একটা গান শোনাতে লাগলেন ভদ্রমহিলা। এক সময় গান থামিয়ে অতিথিদের মতামত জানতে চাইলেন তিনি, গান কেমন লাগছে আপনাদের?

কেউ কিছু বললেন না। একজন বললেন, আপনি গেয়ে যান। হাজার হোক এটা তো আপনার বাড়ি।