ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলি: নিহতদের জন্য ক্ষতিপূরণ চেয়ে রিট

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৬

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবির সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহত তিনজনের পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়ে রিট করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত বিজিবি সদস্যদের বিচারের আওতায় আনতে কেন নির্দেশ দেওয়া হবে না ও ওই দিনের অপারেশনকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, সে মর্মে রুল জারির আবেদন করা হয়েছে। 

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ থেকে অনুমতি নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট আবেদন করেন আইনজীবী তনয় কুমার সাহা।

আরও পড়ুন: বিএনপির গণশুনানি গণতামাশা ছাড়া কিছুই নয়: ওবায়দুল কাদের

গত মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে বিজিবির গুলিতে তিনজন নিহত হন। চোরাই গুরু উদ্ধার করতে গিয়ে ওই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানায় বিজিবি।  

ইত্তেফাক/কেকে