যশোরে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানে বেসিক জেট ও ফাইটার, হেলিকপ্টার এবং ট্রান্সপোর্ট কনভার্শন কোর্সের সমাপনীর সনদপত্র বিতরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ শাফকাত আলী, ওএসপি, বিএসপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
এয়ার অধিনায়ক অনুষ্ঠানে এসে পৌঁছলে এয়ার কমোডর সৈয়দ সাঈদুর রহমান, অধিনায়ক, অপারেশন্স উইং তাকে স্বাগত জানান। এয়ার কমোডর সাঈদ তার স্বাগত বক্তব্যে উক্ত কোর্সসমূহের প্রশিক্ষণ ও নানাবিধ কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। এই কোর্সসমূহে বিমান বাহিনীর ৪৫ জন এবং নৌ বাহিনীর চার জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। —আইএসপিআর
