ছয় রাষ্ট্রদূতকে বহিস্কার করেছে সুদানের সামরিক সরকার

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০০:৫১

সুদানে সামরিক অভ্যুত্থানের নিন্দা জানানোয় যুক্তরাষ্ট্র ও জাতিসংঘসহ ছয় দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে সামরিক সরকার। এছাড়া গণতন্ত্রপন্থিদের আন্দোলন দমনে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও দেশটির সরকার এই কড়া পদক্ষেপ নিল। এদিকে বিশ্বব্যাংক দেশটিতে সহায়তা স্থগিত করেছে। খবর আলজাজিরার

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, কাতার, ফ্রান্স ও জাতিসংঘে দেশটির মিশনের প্রধানকে অব্যাহতি দিয়েছে সামরিক সরকার। বুধবার এই ঘোষণা দেয় সামরিক বাহিনীর প্রধান। গৃহযুদ্ধ এড়াতে দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সরানোর প্রয়োজন ছিল বলে দাবি করেছেন সুদানের সেনাপ্রধান জেনারেল আব্দেল-ফাত্তাহ বুরহান। সামরিক বাহিনী ক্ষমতা দখলের জেরে সুদানের জন্য বরাদ্দ সব ধরনের আর্থিক সহায়তা স্থগিত করেছে বিশ্বব্যাংক। এর আগে একই কারণে সুদানের সদস্যপদ স্থগিত করেছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। আফ্রিকান দেশটির প্রায় ৭০০ মিলিয়ন ডলারের ত্রাণ-সহায়তা আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রও। এর ফলে কয়েক দশক পর কিছুটা অর্থনৈতিক উন্নয়নের মুখ দেখা সুদানের ভব্যিষ্যত্ আবারও গভীর অন্ধকারে ডুবতে বসেছে। পশ্চিমা দেশগুলো এখনো ক্ষমতাচ্যুত্ সরকারকে স্বীকৃতি দিচ্ছে বলে জানিয়েছে।