লেবাবনের দুর্নীতিগ্রস্ত দুই ব্যবসায়ী ও এমপির ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০০:৫৪

লেবাননের দুর্নীতিগ্রস্ত দুই ধনকুবের জিহাদ আল-আরব ও ডেনি খৌরি এবং এমপি জামিল সাইদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, তারা দুর্নীতির মাধ্যমে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন এবং জনগনের দুর্ভোগ বাড়িয়েছেন। নিষেধাজ্ঞার তথ্য নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। গতকাল বৃহস্পতিবার নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ব্লিনকেন জানিয়েছেন, দুর্নীতিগ্রস্ত দুইজন লেবানিজ ব্যবসায়ী এবং একজন এমপির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। লেবাননে জবাবদিহিতা বৃদ্ধিতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। লেবাননের কর্মকর্তাদের অবশ্যই দুর্নীতি বন্ধ করতে হবে। সংকটের সম্মুখীন লেবাননের জনগণের সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে হবে।’ -আলজাজিরা