ঢাকা ট্যাকসেস্ বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ২০২১-২০২২-এর অভিষেক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা ট্যাকসেস্ বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট এ কে এম আজিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মুস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অ্যাডভোকেট মো. সোহ্রাব উদ্দিন, সদস্যসচিব অ্যাডভোকেট মো. খোরশেদ আলম, সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, ঢাকা ট্যাকসেস্ বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ মল্লিক প্রমুখ। ঢাকা ট্যাকসেস্ বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি-২০২১-২০২২-এর সদস্যরা এবং বারের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদকসহ প্রবীণ ও নবীন সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
