সকাল-দুপুর-রাত — তিন বেলার খাবারে তরকারির বাটির প্রতি বাঙালি ভোজন রসিকের আলাদা নজর থাকে। কারণ ভাত বা রুটির সাথে সুস্বাদু তরকারি হলে আহারে তৃপ্তি পাওয়া যায় ষোলআনা। তাই ভিন্ন স্বাদের ৩ পদের রেসিপি নিয়ে এবারের আয়োজন
পালং চিংড়ি
উপকরণ :পালং শাক ১ কেজি, চিংড়ি ১ কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ফালি ৪/৫টি, তেল ৪ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।
প্রণালি :পালং শাকের গোড়া কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে মোটা কুচি করে কেটে নিন। চিংড়ি খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিন। বাদামি হলে পেঁয়াজ বাটা ও সব গুঁড়া মসলা দিয়ে মসলা কসিয়ে নিন সামান্য একটু পানি দিয়ে। এবার চিংড়ি ও লবণ দিয়ে কষিয়ে নিন। এবার পালং শাক ঢেলে নেড়েচেড়ে ঢেলে দিন। শাকের পানি প্রায় শুকিয়ে এলে কাঁচা মরিচের ফালি দিন। এবার মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন পাত্রে ঢেলে দিন।
