বিশেষ প্রতিনিধি
সৌদি রিয়াল পাচারের চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। এরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জুয়েল ও কুমিল্লা জেলা নিবাসী গোলাম রব্বানী গতকাল সকালে হোল্ডিং লাউঞ্জের ভেতর থেকে তাদের আটক করা হয়। এ সময় বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৪০ লাখ টাকা সমমূল্যের সৌদি রিয়াল জব্দ করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশ বলছে, জব্দ করা ঐ সৌদি রিয়ালসহ বাহরাইন যাওয়ার চেষ্টা করছিলেন দুই যাত্রী। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, গতকাল ভোর ৫টা ৪০ মিনিটে গালফ এয়ারের একটি ফ্লাইটে তারা বাহরাইন যাওয়ার চেষ্টা করছিলেন। সেখান থেকে তাদের যাওয়ার কথা ছিল দুবাইয়ে। বিমানবন্দর থানায় মামলা দায়ের শেষে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
