মিয়ানমারে ক্ষমতাচ্যুত বেসামরিক নেতা অং সান সু চির এক ঘনিষ্ঠ সহযোগীকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সামরিক সরকারের অধীনে এই প্রথম সু চির ঘনিষ্ঠ কাউকে এই ধরনের শাস্তি দেওয়া হলো। আইনজীবী মিন্ট থুয়েন জানান, রাজধানী নাইপিদোতে একটি বিশেষ আদালত রাষ্ট্রদ্রোহের দায়ে সাবেক এমপি এবং সুচির এনএলডি দলের স্পিকার উইন হেইনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান তিনি। -ফার্স্ট পোস্ট
