ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৭

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১১:৫৮

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে শনিবার (৩০ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৪ টি মামলা রুজু হয়েছে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮৯

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫৬৯ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ১১৮৯৮ পিস ইয়াবা, ২৪ কেজি ৮৮৫ গ্রাম ২০৫ পুরিয়া গাঁজা ও ২৫০ গ্রাম আইস উদ্ধারমূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ২৯ অক্টোবর, ২০২১ (শুক্রবার) সকাল ৬টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ইত্তেফাক/কেকে