একাত্তর এবং নীলিমা ও নূর
মাহবুবা আহসান
হাওলাদার প্রকাশনী
প্রচ্ছদ : এম এ আরিফ। মূল্য : ১০০ টাকা
নীলিমার সন্তান নূর। সে মুক্তিযুদ্ধে যেতে চায় এবং অবশেষে যুদ্ধে অংশগ্রহণ করে। এদিকে মা নীলিমা সন্তানের অপেক্ষায় দিন কাটায়—কখন তার নূর আসবে, কখন দেশ স্বাধীন হবে। একসময় দেশ স্বাধীন হয়। নূর বীরদর্পে মায়ের কাছে ফিরে আসে। কিন্তু নূরের অনেক বন্ধু যুদ্ধে শহীদ হয়। মুক্তিযুদ্ধের সময় লেখকের শিশুবয়সের বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা হয়েছে এই উপন্যাস। ছোটদের জন্য লেখা।
রঙের গাছ
মোকারম হোসেন
শিশুপ্রকাশ
প্রচ্ছদ ও অলঙ্করণ : সানজিদা সুলতানা। মূল্য : ৮০ টাকা
কিছু কিছু গাছ থেকে সরাসরি রং পাওয়া যায়। যেমন ‘মেহেদি’ গাছের পাতা বেটে চুল, হাতের নখ ও তালু রাঙানো হয়। একসময় কাপড় তৈরির জন্য বয়নশিল্পীরা সুতা রাঙানোর কাজে ‘কুসুম’ গাছের রং ব্যবহার করত। ‘শিউলি’ ফুলের বোঁটা থেকে পাওয়া যায় কমলা রং। প্রাচীনকালে যখন কৃত্রিম রং আবিষ্কৃত হয়নি, তখন প্রাকৃতিকভাবে পাওয়া এসব রং ব্যবহার করা হতো। দইগোটা, মেহেদি, কুসুম, শিউলি, খয়ের, হলুদ ও নীল গাছ—এইসব রঙের গাছ ছোটদের চেনানো হয়েছে এই বইতে। আর তা চিনিয়ে দিয়েছেন নিসর্গপ্রেমি লেখক মোকারম হোসেন।
