আবাসন খাত নিয়ে বিপদে চীন

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৩:৩৪

অর্থনীতিতে অবনমন দেখছে চীন। বিশেষ করে চলতি অর্থ বছরের তৃতীয় ভাগে দেশটির অর্থনীতি সূচক নিম্নগামী। চীনের আবাসন খাতে অচলাবস্থা এই পরিস্থিতি সৃষ্টি করেছে বলে জানিয়েছে দ্য হংকং পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, প্রতিনিয়ত চীনের আবাসন খাতে ঋণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সেইসঙ্গে কয়েক লাখ বাড়িও বিক্রি করতে পারছে না আবাসন কোম্পানিগুলো। বিষয়টি নজরে এসেছে চীনা সরকারের। এই খাতে ঋণের পরিমাণ ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌছেছে।

Representative Image

চলতি অর্থ বছরের তৃতীয় ভাগে চীনা জিডিপি ৪ দশমিক ৯। বর্তমানে দেশটি যে অর্থনীতি সংকট মোকাবিলা করছে তার অন্যতম কারণ বিভিন্ন কোম্পানির ঋণের মধ্যে ডুবে থাকা।

দ্য হংকং পোস্ট জানায়, ২০১১ সালে অর্থনীতির হিসেব প্রকাশ করতে শুরু করেছে চীন। চলতি অর্থ বছরের তৃতীয় ভাগে যে হিসেব প্রকাশিত হয়েছে তা সবচেয়ে কম। এর মূল কারণ আবাসান খাত। শক্তি সরবরাহে ঘাটতির পাশাপাশি ঋণের বোঝার বিষয়টি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে এই খাতের জন্য।

ইত্তেফাক/টিআর