এইচএসসি পরীক্ষা প্রস্তুতি:২০২১ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথমপত্র

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৮:৫১

মুহাম্মদ আবু মুছা, প্রভাষক

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

হযরত মুহাম্মদ (স) (৫৭০-৬৩২ খ্রিঃ)

 

জ্ঞানমূলক প্রশ্নোত্তর:

প্রশ্ন:৭৯। হিজরতের সময় হযরত মুহাম্মদ (স)-এর সঙ্গী কে ছিলেন?

উত্তর:হিজরতের সময় হযরত মুহাম্মদ (স)-এর সঙ্গী ছিলেন হযরত আবু বকর (রা)।

প্রশ্ন:৮০। মহানবি হযরত মুহাম্মদ (স) কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন?

উত্তর:মহানবি হযরত মুহাম্মদ (স) ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন।

প্রশ্ন:৮১। ‘আনসার’ শব্দের অর্থ কী?

উত্তর:‘আনসার’ শব্দের অর্থ সাহায্যকারী।

প্রশ্ন:৮২। মদিনায় হিজরতকারীরা কী নামে পরিচিত?

উত্তর:মদিনায় হিজরতকারীরা ‘মুহাজির’ নামে পরিচিত।

প্রশ্ন:৮৩। ‘মুহাজিরীন’ শব্দের অর্থ কী?

উত্তর:‘মুহাজিরীন’ শব্দের অর্থ নির্বাসিত।

প্রশ্ন:৮৪। মদিনার পূর্ব নাম কী ছিল?

উত্তর:মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব।

প্রশ্ন:৮৫। মহানবি (স)-এর জীবনের মোড় পরিবর্তনকারী ঘটনা বলা হয় কোনটিকে?

উত্তর:৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরতকে মহানবি (স)-এর জীবনের মোড় পরিবর্তনকারী ঘটনা বলা হয়।

প্রশ্ন:৮৬। মদিনা সনদ কী?

উত্তর:মহানবি (স) মদিনায় হিজরতের পর মদিনায় সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ৬২২ খ্রিস্টাব্দে যে সনদ প্রণয়ন করেন তা-ই ‘মদিনা সনদ’ হিসেবে পরিচিত।

প্রশ্ন:৮৭। বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি?

উত্তর:বিশ্বের প্রথম লিখিত সংবিধান হচ্ছে মদিনা সনদ।

প্রশ্ন:৮৮। বদরের যুদ্ধে কুরাইশদের সেনাপতি কে ছিলেন?

উত্তর:বদরের যুদ্ধে কুরাইশদের সেনাপতি ছিলেন আবু জেহেল।

প্রশ্ন:৮৯। বদরের যুদ্ধে মুসলিম সৈন্য সংখ্যা কত ছিল?

উত্তর:বদরের যুদ্ধে মুসলিম সৈন্য সংখ্যা ছিল ৩১৩ জন।

প্রশ্ন:৯০। মদিনা সনদে কয়টি ধারা ছিল?

উত্তর:মদিনা সনদে ৪৭টি ধারা ছিল।

প্রশ্ন:৯১। উহুদের যুদ্ধে কুরাইশ নেতা কে ছিলেন?

উত্তর:উহুদের যুদ্ধে কুরাইশ নেতা ছিলেন আবু সুফিয়ান।

প্রশ্ন:৯২। আব্দুল্লাহ ইবনে উবাই কে ছিলেন?

উত্তর:আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন মদিনার মুনাফিকদের নেতা।

প্রশ্ন:৯৩। মহানবী (স)-এর দুটি দাঁত শহিদ হয় কোন যুদ্ধে?

উত্তর:মহানবী (স)-এর দুটি দাঁত শহিদ হয় উহুদ যুদ্ধে।

প্রশ্ন:৯৪। পবিত্র কুরআনে খন্দকের যুদ্ধকে কী নামে উল্লেখ করা হয়েছে?

উত্তর:পবিত্র কুরআনে খন্দকের যুদ্ধকে ‘আহযাবের যুদ্ধ’ নামে উল্লেখ করা হয়েছে।

প্রশ্ন:৯৫। হুদায়বিয়ার সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?

উত্তর:হুদায়বিয়ার সন্ধি ৬২৮ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।