চৌদ্দগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৯:৫৭

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেছেন সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপি। শনিবার (৩০ অক্টোবর) বিকালে স্থানীয় সাংসদ কার্যালয়ের সামনে নবনির্মিত এই ম্যুরাল উদ্বোধন করেন তিনি।  

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ্ বাবুল, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মুরাদ, সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, ইউপি চেয়ারম্যান শাহজালালসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। 

ইত্তেফাক/ইআ