সম্প্রতি তারিক আনাম খান শেষ করেছেন অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ ছবির কাজ। এ ছবিতেই তিনি একজন ষাটোর্ধ্ব ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী স্পর্শিয়া। এপ্রিলে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ছবিটি।
ছবিতে আরো অভিনয় করেছেন করভী মিজান, মনিরা মিঠু, মুকিত জাকারিয়া, ইমতু প্রমুখ।
