বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম ১৬ ও ১৭ ফেব্রুয়ারি চতুর্থবারের মত আয়োজন করতে যাচ্ছে বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলন। রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এ সম্মেলনে দেশ বিদেশের বরেণ্য অর্থনীতিবিদ ও গবেষকরা যোগ দিচ্ছেন। এবারের সম্মেলনে দেশের বরেণ্য অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের বর্ণাঢ্য কর্মজীবনের প্রতি সম্মাননা জাাননো হবে। সম্মেলনে ৩০টিরও অধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।
