দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এম. রিয়াজুল করিম এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মহাসচিব এম শাহাদাত হোসেন তসলিম সম্প্রতি চুক্তিতে সই করেন
০০০০
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিলের নিকট পিসিআই-ডিএসএস সার্টিফিকেট অফ কমপ্লায়েন্স প্রদান করেন কন্ট্রোলেকেস, এলএলসি’র প্রেসিডেন্ট সুরেশ দাদলানি। সম্প্রতি এক অনুষ্ঠানে এ সার্টিফিকেট তুলে দেন তিনি
০০০০
ব্যাংক এশিয়া সম্প্রতি লীড এরেঞ্জার এবং এজেন্ট হিসেবে নারায়ণগঞ্জের সিমেন্ট প্লান্টের বর্ধিতকরণ প্রকল্পে ২৮৫ কোটি টাকার সিন্ডিকেটেড টার্ম লোনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
০০০০০
টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটি কর্মশালায় লাফার্জহোলসিম বাংলাদেশ এর জিওসাইকেল প্রকল্প উপস্থাপন করা হয়। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. সুলতান আহমেদ লাফার্জহোলসিমের জিওসাইকেল প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। টেক্সটাইল এবং যে সমস্ত কোম্পানি প্লাস্টিক পণ্য উত্পাদন করে তারাও নিজেদের বর্জ্য ব্যবস্থাপনায় জিওসাইকেলের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন
