ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল দর বৃদ্ধির শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে বীমাখাতের প্রতিষ্ঠানের দাপট ছিল। দর বৃদ্ধির শীর্ষ দশ প্রতিষ্ঠানের মধ্যে ৯টি ছিল বীমাখাতের প্রতিষ্ঠান। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৪৭ টি কোমপানির ২৫ কোটি ২৫ হাজার ৫৬৫ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৯৩২ কোটি ৩৭ লাখ ৭ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ২১৯ কোটি টাকা বেশি। বুধবার লেনদেন হয়েছিল ৭১২ কোটি ৬৪ লাখ ৫৩ হাজার টাকার।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- সেন্ট্রাল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্সুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, কর্ণফূলী ইন্স্যুরেন্স ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।
গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ৫৭৫০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪ পয়েন্ট কমে ১৯৯৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক শূন্য দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১৩১১ দশমিক ৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৬০ টির, কমেছে ১৪৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টি কোম্পানির শেয়ার। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল- ফরচুন সুজ, ইউনাইটেড পাওয়ার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, নূরানী ডাইং, বিএসসিসিএল, প্যারামাউন্ট টেক্সটাইল, এসকে ট্রিমস, মুন্নু সিরামিক, গ্লোবাল ইন্স্যুরেন্স ও সুহূদ ইন্ডাস্ট্রিজ।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- সাভার রিফ্রেক্টরিজ, মেঘনা কন্ডেন্সড মিল্ক, ইমাম বাটন, মেঘনা পেট, দুলামিয়া কটন, সমতা লেদার, ফার্স্ট ফাইন্যান্স, এমারেল্ড অয়েল, জেনেক্স ইনফোসিস ও ফারইস্ট ফাইন্যান্স।
এদিকে দেশের অপর পূঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩ দশমিক ৫৫ পয়েন্ট। গতকাল সূচক অবস্থান করছে ১৭ হাজার ৬০২ দশমিক ২৭ পয়েন্টে। লেনদেনে অংশ নিয়েছে ২৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৪ টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।
