তাড়াশে জীবন বাঁচাতে সাঁতার প্রশিক্ষণ

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৪:৪৮

 তাড়াশে জীবন বাঁচাতে সাঁতার প্রশিক্ষণ বাস্তবায়িত হয়েছে।। গতকাল রবিবার তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ  বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থীকে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়।

মোট ৪৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণে অংশ গ্রহনকারীদের সার্টিফিকেট ও লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে।

 এর আগে গত শুক্রবার স্থানীয়  সাংসদ অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ উপজেলা অডিটরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

আয়োজক সচেতন নাগরিক সোসাইটির নির্বাহী পরিচালক মো. শামীম আজাদ চৌধুরী বলেন, “কর্মসূচির প্রধান উদ্দেশ্য হচ্ছে  কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিশুদের পানিতে ডুবে অপমৃত্যুর হাত থেকে রক্ষা করা। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ৬ জন সাঁতারু ও ন্যাশনাল কোচদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। তাদের দক্ষতা ও অভিজ্ঞতার দ্বারাই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে

ইত্তেফাক/কেএইচ