সাংবাদিক হত্যাকারীদের মুক্তি পাওয়ার দিক থেকে বিশ্বের নয় নম্বর দেশ এখন পাকিস্তান। কমিটি অন প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) বার্ষিক গ্লোবাল ইমপিউনিটি ইনডেক্সে এই তথ্য উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে জাস্ট আর্থ নিউজ।
জিও টিভির একটি প্রতিবেদন অনুসারে, ২০০৮ সালে এই ইনডেক্সের সূচনা হওয়ার পর থেকে পাকিস্তান এবং ফিলিপাইন সবসময়ই এতে উপরের দিকে ছিল।
২০২১ সালের ইনডেক্সে সাংবাদিক হত্যাকারীদের মুক্তি পাওয়া দেশের তালিকার শীর্ষ ১০ হচ্ছে সোমালিয়া, সিরিয়া, ইরাক, দক্ষিণ সুদান, আফগানিস্তান, মেক্সিকো, ফিলিপাইন, ব্রাজিল, পাকিস্তান ও রাশিয়া।
ইত্তেফাক/এসএ
