২৪  ঘণ্টায় নতুন ১৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৯:৫৮

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত  হয়ে নতুন ১৪৬ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানী  ঢাকায় ১০৪ জন  এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৪২ জন।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৭৬২ জন। চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২৩ হাজার ৬৫৫ জন ভর্তি হয়েছে।  

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২২ হাজার ৮০২ জন ডেঙ্গু আক্রান্ত  রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সেবা নিয়ে বাড়ি ফিরেছেন। ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ৬১১ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৫১ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৯১ জন।

 

ইত্তেফাক/ইউবি