হ্যাজলউডের আশা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৮

অস্ট্রেলিয় পেসার জস হ্যাজলউড বলেছেন তিনি বিশ্বকাপে খেলার ব্যাপারে আত্মপ্রত্যয়ী। গতকাল বৃহস্পতিবার অজি ক্রিকেটারটি জানান তার দৃঢ় বিশ্বাস বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবেন। তবে এ সপ্তাহেই স্ক্যান রিপোর্ট মিললে জানা যাবে ঠিক কখন দলে ফিরতে পারবেন পিঠের ইনজুরিতে ভোগা খেলোয়াড়টি। অস্ট্রেলিয়া দলের সহঅধিনায়ক হ্যাজলউড শ্রীলংকার বিরুদ্ধে সাম্প্রতিক দুটি টেস্টে খেলতে পারেননি। একই কারণে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য দলে রাখা হয়নি তাকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ফিজিওথেরাপিস্ট ডেভিড বিকলি এর আগে বলেছিলেন হ্যাজলউডের ইনজুরি গেল বছরের মতোই। গেল বছরও তিনি একই কারণে ছয়মাস খেলতে পারেননি। পেসারটি অবশ্য রিপোর্টারদের বলেছেন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোকেই ফেরার জন্য নিশানা করছেন তিনি।