পয়েন্ট টেবিলের তলানিতে থাকা বিজেএমসি এবং নোফেল স্পোর্টিং ক্লাব উপরে উঠার লড়াই করছে। কিন্তু কেউ কাউকে ছাড়িয়ে যেতে পারছে না। গতকাল নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে এই দলের লড়াইটা গোলশূন্য শেষ হয়েছে। পয়েন্ট টেবিলে ২ পয়েন্ট করে জমা পড়েছে দুই দলেরই। এই দুই দল যদি একটা ম্যাচ জিততে পারে তাহলেই মোহামেডানের উপরে উঠে যাওয়ার সুযোগ হয়ে যাবে। কারণ মোহামেডানের ৫ খেলায় ৩ পয়েন্ট। একই অবস্থা ব্রাদার্স ও রহমতগঞ্জেরও। এই দুই দলও ৩ পয়েন্ট করে পেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে।
