ভালোবাসা দিবসে প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৭

রাঙ্গামাটি প্রতিনিধি:বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও পুর্নবাসন কেন্দ্র প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করেছে।  বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও পুর্নবাসন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান উপস্থিত ছিলেন। রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও পুর্নবাসন কেন্দ্রের সভাপতি একেএম মকছুদ আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক রূপনা চাকমা, জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা, সনাক জেলা শাখার সভাপতি অমলেন্দু হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা দেশের সম্পদ, তাদের করুণা নয় তাদের ভালোবেসে মর্যাদা দিতে হবে। পরে বিভিন্ন ইভেন্টে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা         —ইত্তেফাক